হোম
ফ্রান্সে প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বেতন কমলো
ফ্রান্সের নতুন সরকারের কার্যক্রম শুরু হল এক যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে। আর সেটা হল প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বেতন ৩০ শতাংশ কমানো। অন্যান্য বিশেষ করে এশিয়া মহাদেশের প্রতিটি দেশে যেখানে বছরের পর বছর প্রেসিডেন্ট, প্রধানন্ত্রী ও মন্ত্রীদের বেতন দ্বিগুন থেকে দ্বিগুন হয় সেখানে ফ্রান্সের নতুন সরকারের এই সিদ্ধান্ত যুগান্তকারী। গত ৬ মে ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন সোস্যালিস্ট পার্টির নেতা ফ্রাঁসোয়া ওলান্দ। প্রেসিডেন্ট ও তার নবগঠিত মন্ত্রিসভার ৩৪ সদস্য গত ১৫ মে শপথ নেন।
প্রথম বাংলাদেশি নারীর এভারেস্ট জয়
প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন নিশাত মজুমদার। শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ এভারেস্টের চূড়ায় তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। বর্তমানে নিশাত ঢাকা ওয়াসায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। এছাড়া একই সময়ে প্রথম বাংলাদেশি হিসাবে এম এ মুহিত দ্বিতীয়বার এভারেস্ট জয়ের গৌরব অর্জন করেছেন। এর আগে তিনি তিব্বতের দিক থেকেও এভারেস্ট চূড়া জয় করেন।
জনগণের উন্নয়ন ও কল্যাণে এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে সরকারের উদ্যোগের সহায়তা দিতে সমাজের সামর্থবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শনিবার প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে লায়ন্স ক্লাব বাংলাদেশের মাল্টিপল ডিস্টিক্ট-৩১-এর ২৫তম বার্ষিক মাল্টিপল ডিস্ট্রিক্ট সম্মেলনে এ আহ্বান জানিয়ে আরও বলেন, আন্তরিক প্রয়াস সত্ত্বেও সম্পদের সীমাবদ্ধতার কারণে সরকারের একার পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়।
মানসিক স্বাস্থ্য প্রচারাভিযানে সাক্ষর করলেন টাওয়ার হ্যামলেটস মেয়র
মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত ধারনা ও বৈষম্য দূর করার অঙ্গিকার ঘোষনা করেছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল। টাওয়ার হ্যামলেটস্ হচ্ছে প্রথম কোন স্থানীয় কর্তৃপক্ষ, যারা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুটির ওপর অধিকতর গুরুত্ব দেয়ার চলমান ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
রোববার মহানগর নাট্যমঞ্চে খালেদা জিয়ার গণঅনশন
রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে গণঅনশন করবে ১৮ দলীয় জোট। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও এই গণঅনশন কর্মসূচীতে অংশ নেবেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই গণঅনশন চলবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। গতকাল শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে গণঅনশনের স্থানের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন জানান,
সুইডেনে বাংলাদেশী গবেষকের সম্মাননা অর্জন
সুইডেনে কর্মরত বাংলাদেশী গবেষক ড. এম সিরাজুল ইসলাম (৩৮) সুইডিশ একাডেমি অব ইনফরমেশন সিস্টেমস (sisa-net.se) থেকে ইনফোরম্যাটিক্স (তথ্য ব্যবস্থাপনা /পদ্ধতি ) বিষয়ে ২০১১ শিক্ষাবর্ষের “বরিয়ে লেন্গেফর্স দ্বিতীয় সেরা ডক্টরাল থিসিস (পিএইচডি গবেষণাপত্র) পুরস্কার ( Börje Langeforspriset)” অর্জন করেন । পুরস্কারটি গত ৯ মে সুইডেনের লিনশপিং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হয়।
বিরোধী দলকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে সরকার : রফিকুল
শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ কারাবন্দী নেতার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার অভিযোগ করে বলেন, বিরোধী দলকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে সরকার। তবে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘মাঘ কিন্তু একবার আসে না, প্রতিবছরই ঘুরেফিরে আসে।’
নৈতিকতা সম্পন্ন সুনাগরিক গড়তে গাছবাড়ী মাদ্রাসার ভূমিকা অনন্য : ড. হাবিবুল আহসান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. হাবিবুল আহসান বলেছেন, নৈতিকতা বহির্ভূত কোন শিক্ষাই সমাজের কল্যাণে আসেনা। যারা নৈতিকতা সম্পন্ন সুনাগরিক তৈরীতে কাজ করেন তারাই আলোকিত মানুষ, তারাই প্রকৃত গুণীজন। তাদেরকে মূল্যায়ন না করলে সমাজে গুণী মানুষের সংখ্যা কমে যাবে। এ ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষকরা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। নৈতিকতা সম্পন্ন সুনাগরিক গড়তে গাছবাড়ী মাদ্রাসার ভূমিকা অন্যন্য।
হাত পা বিহীন সাঁতারু ফিলিপ ক্রোইজোঁর চ্যালেঞ্জ
ফিলিপ ক্রোইজোঁ বিশ্বের এমন এক অদম্য সাঁতারু যিনি হাত পা বিহীন একজন মানুষ হওয়া সত্বেও কয়েকটি মহাদেশের মধ্যে সাঁতার কেটে সবার তাক লাগিয়ে দিয়েছেন। ফরাসী প্রতিবন্ধী ফিলিপ ক্রোইজোঁ ইতোমধ্যে তার ৫টি আন্তঃমহাদেশীয় সাঁতার চ্যালেঞ্জের প্রথম পর্ব সম্পন্ন করেছেন। ফিলিপ ক্রোইজোঁ দীর্ঘ সাতারু আরনড চ্যাসারি এবং একজন স্থানীয় সাতারুর সাথে পাপুয়া নিউ গিনি থেকে ইন্দোনেশিয়ার উপকূল পর্যন্ত সাঁতারে যান। স্থানীয় একজন সাঁতারু তাকে উৎসাহ দেয়ার জন্য তার সাথে সাঁতার কাটেন। হাত ও পা বিহীন ফিলিপ সাঁতারের সময় ফ্লিপার সংযুক্ত কৃত্রিম প্রোসথেটিক হাত ও পা ব্যবহার করেন। পাপুয়া নিউগিনি থেকে ২০ কিলোমিটার সাঁতরে ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছতে তার সময় লাগে সাড়ে ৭ ঘন্টা।
ডেকান চাজার্স তৃতীয় জয়ের স্বাদ পেল
হায়দ্রাবাদের দল ডেকান চাজার্স আইপিএলের পঞ্চম আসরে তৃতীয় জয়ের মুখ দেখল। শুক্রবারের একমাত্র ম্যাচে ডেকান ৫ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। এই হারের ফলে প্লে-অফে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল শিল্পা শেঠীর রাজস্থানের। প্লে-অফে খেলার সম্ভাবনা ধরে রাখতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কোন পথ খোলা ছিল না রাজস্থান রয়্যালসের। সেই লক্ষ্যে হায়দ্রাবাদে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় রাজস্থান। তবে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি
নির্বাচন হলে হাসিনা এখন ৩০ সিটও পাবেন না : কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, আমার এই বোন নিজের ইচ্ছেমতো সবকিছু করতে চান। তিনি বিরোধীদলের ওপর যে নির্যাতন করছেন, তা এদেশে আর ঘটেনি। বর্তমান বিশ্বের সবচেয়ে ঘৃণিত রাষ্ট্রনায়ক তিনি।নির্বাচন হলে হাসিনা এখন ৩০ সিটও পাবেন না। কাদের সিদ্দিকী সমালোচনা করে বলেন , শেখ হাসিনা ও খালেদা জিয়া নিজ নিজ চেয়ারে বসলে আর মানুষ থাকেন না। হয়তো পরিবারের সঙ্গে থাকলে তারা মানুষ থাকেন, তারপর আবার আগের মতো হন।
ইসরাইল ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যায় জড়িত : জন বোল্টন
জাতিসংঘের মার্কিন সাবেক রাষ্ট্রদূত জন বোল্টন বলেছেন, ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার সম্ভাবনা রয়েছে। মার্কিন টেলিভিশন ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার নেপথ্যে ইসরাইল যে জড়িত তা বিশ্বাস করার ব্যাপক দলিল বা যুক্তি-প্রমাণ রয়েছে। বোল্টন এটা স্বীকার করেছেন যে, ইরানের পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদিকে হত্যার দায়ে সম্প্রতি
